News71.com
 Bangladesh
 14 Feb 17, 12:47 AM
 254           
 0
 14 Feb 17, 12:47 AM

দেশের সব উপজেলায় বিআরটিসি বাস চালু করা হবে ।। সংসদে সড়ক পরিবহন মন্ত্রী

দেশের সব উপজেলায় বিআরটিসি বাস চালু করা হবে ।। সংসদে সড়ক পরিবহন মন্ত্রী

 

নিউজ ডেস্ক; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সব উপজেলায় বিআরটিসি বাস চালু করা হবে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে আরো বলেন, ‘বর্তমানে দেশের ৩১টি জেলার ও ৭৮টি উপজেলায় বিআরটিসির বাস চলাচল করছে।’ মন্ত্রী বলেন, বিআরটিসির বাস বহরে মোট এক হাজার ৫৩৮টি বাস রয়েছে। এর মধ্যে ৯৯৪টি বাস চালানোর উপযোগী।

সরকারি দলের সদস্য দিলারা জামানের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ২৮ লাখ ৯৫ হাজার ৬৬৫টি। এর মধ্যে মোটর সাইকেলের সংখ্যা ১৭ হাজার ২৬ হাজার ৯৯৪টি। মন্ত্রী বলেন, দশ বছরের অধিক সময় ধরে ফিটনেসবিহীন যানবাহনের রেজিস্ট্রেশন স্থগিতের কার্যক্রম চলমান রয়েছে।

সরকারি দলের সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, উপ-আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ, ভূটান, ভারত ও নেপালের মধ্যে যাত্রী ও পণ্যবাহী এবং ব্যক্তিগত যান চলাচলের জন্য ২০১৫ সালের ১৫ জুন ভূটানের রাজধানী থিম্পুতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ, ভারত ও নেপাল চুক্তিটি অনুসমর্থন করেছে। তিনি বলেন, বর্তমান সরকার ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ভারতের সাথে চারটি রুটের মাধ্যমে মোটরযান চলাচল করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন