News71.com
 Bangladesh
 14 Feb 17, 12:46 AM
 226           
 0
 14 Feb 17, 12:46 AM

দূর্ঘটনায় একের পর এক রক্তাক্ত হচ্ছে দেশের সড়ক মহাসড়কগুলো ।। সংসদে সড়ক পরিবহন মন্ত্রীর সমালোচনা

দূর্ঘটনায় একের পর এক রক্তাক্ত হচ্ছে দেশের সড়ক মহাসড়কগুলো ।। সংসদে সড়ক পরিবহন মন্ত্রীর সমালোচনা

 

নিউজ ডেস্কঃ গত শুক্রবার রাত হতে গত রবিবার রাত পর্যন্ত ৪৮ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জাতীয় সংসদে ক্ষোভ ও অসন্তোষ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। এসময় তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করেন। গতকাল সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে তিনি এই সমালোচনা করেন। এসময় তিনি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় একের পর এক তাজা প্রাণ ঝড়ে যাচ্ছে। রাস্তায় লাশের মিছিল। অথচ সড়ক মহাসড়ক নিরাপদ রাখা যাদের দায়িত্ব সংশ্লিষ্ট সেই মন্ত্রী, আমলা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে নির্লিপ্ত, নিস্পৃহ।

তিনি আরো বলেন, এখন বিশেষ কোনো উপলক্ষের অযুহাত নেই। ঈদ নেই, পুজো নেই, এমনকি ঘন কুয়াশার অন্ধকারও কেটে গেছে। তারপরও একের পর এক রক্তাক্ত হচ্ছে সড়ক মহাসড়ক। কাকে দায়ী করব? কতবারই বা সংসদে এটি উপস্থাপন করব? বেপরোয়া চালকরা মনে হচ্ছে লাগামহীন চালানোর লাইসেন্স পেয়ে যাচ্ছে।

রাজনীতিকদের সমালোচনা করে তাহজীব আলম সিদ্দিকী বলেন, আমরা যারা রাজনীতি করি, জনগণের প্রতিনিধিত্ব করি, আমাদের অনুভূতি বোধ হয় ভোঁতা হয়ে গেছে। আগে একটি লাশ পড়লেই বিপ্লব হতো, আর এখন লাশের মিছিল রাস্তায় পড়ে থাকে, কারো কোনো দায়িত্ব নেই। সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলতে বলতে আমিও ক্লান্ত হয়ে পড়েছি। মনে হয় শেষবারের মতো বলছি। এরপর আমিও হয়তোবা নির্বোধের মতো শুধু কান দিয়ে শুনব এবং অন্ধের মতো চোখ দিয়ে দেখব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন