
নিউজ ডেস্কঃ নোয়াখালী সূবর্ণচর উপজেলার মমতাজ খাল, ও কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল মোজার চরকলমি পর্যন্ত আন্ত:জেলা ফেরিঘাট সৃজনের দাবিতে আজ সোমবার দুপুরে কোম্পানীগঞ্জের মন্তাজ আলী বাজারের ব্যাসায়ীসহ স্থানীয়রা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় যুবলীগ নেতা বেলাল, মন্তাজ আলী বাজার সভাপতি ডাক্তার মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ইসমাইল, আবদুর রহিম চেয়াম্যান, দুলাল মাজি, আবুল বাসার ও মো. সেলিমসহ স্থানীয়রা। বক্তারা সূবর্ণচর উপজেলার মমতাজ খাল, ও কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল মোজার চরকলমি পর্যন্ত আন্ত:জেলা ফেরিঘাট সৃজনের দাবি জানান। একইভাবে উড়িরচর জনতা বাজার রাস্তার মাথা ও উড়িরচর সন্দিপ থানার আন্ত:জেলা ফেরিঘাট সৃজনের দাবি জানান। এ বিষয়ে মো. সেলিম চট্টগ্রাম বিভাগিয় কমিশনার ও নোয়াখালী জেলা প্রসাশনের নিকট আবেদন জানিয়েছেন ।