News71.com
 Bangladesh
 13 Feb 17, 09:40 PM
 220           
 0
 13 Feb 17, 09:40 PM

বাংলাদেশের ৩৪ শতাংশ কিশোরী যৌন নির্যাতনের শিকার ।। সংসদে শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

বাংলাদেশের ৩৪ শতাংশ কিশোরী যৌন নির্যাতনের শিকার ।। সংসদে শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ দেশের ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীর মধ্যে শতকরা ৩৪ দশমিক ২ শতাংশ যৌন নির্যাতনের শিকার বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আজ সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। সরকারি দলের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে-২০১৫ এর উদ্বৃতি দিয়ে প্রতিমন্ত্রী জানান, শতকরা ৩০ দশমিক ৯ ভাগ কিশোরী কোনো না কোনো সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে মেহের আফরোজ বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার স্থাপন করা হয়েছে। টোলফ্রি হেল্পলাইন ১০৯২১ নম্বরে ফোন করে নির্যাতনের শিকার নারী ও শিশু, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সবাই প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশে বিরাজমান সেবা ও সহায়তা সম্পর্কে জনতে পারে। ২০১৭ সাল থেকে হেল্পলাইন নম্বরটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকের কভারে সন্নিবেশ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন