
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতির মামলায় মোছা. হাসিনা বেগম নামের এক মহিলাকে দুই দিন রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন। এর আগে শেরেবাংলা নগর থানা পুলিশ আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৫ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন ।
রিমান্ড আবেদনে বলা হয়, আসমিরা একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র। এ ঘটনার সঙ্গে আরো কারা কারা জড়িত আছে তাদের গ্রেফতার করতে ও ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ড প্রয়োজন। মামলার নথি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীসহ অন্য আরো বেশ কয়েকজনের স্বাক্ষর জাল করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোটায় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ফাহিম জাহান দৃষ্টি নামের এক শিক্ষার্থীকে ভর্তির প্রসঙ্গে ফ্যাক্স করা হয়। পরে কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বাদী হয়ে থানায় মামলা করেন ।