News71.com
 Bangladesh
 13 Feb 17, 09:11 PM
 233           
 0
 13 Feb 17, 09:11 PM

দেশের উন্নয়নে তরুণদের নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করতে হবে ।। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক

দেশের উন্নয়নে তরুণদের নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করতে হবে ।। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক

 

নিউজ ডেস্কঃ দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করতে হবে। সেই সাথে সমৃদ্ধ দেশ গঠনে বিএনসিসির প্রতিটি ক্যাডেট ভূমিকা রাখে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই-ইলাহী চৌধুরী। আজ সোমবার দুপুরে আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) বার্ষিক সেন্ট্রাল ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ক্যাডেটদের উদ্দেশ্যে এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, 'বিএনসিসির ক্যাডেটদের নৈতিক চরিত্রের উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে মৌলিক সামরিক প্রশিক্ষণের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কাজে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। ' তিনি সুষ্ঠুভাবে এ ক্যাম্পিং সমাপ্ত করার জন্য সকল ক্যাডেটদের সাধুবাদ জানান। কুচকাওয়াজ শেষে একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শণ করা হয়। প্রধান অতিথি এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন