News71.com
 Bangladesh
 13 Feb 17, 09:09 PM
 263           
 0
 13 Feb 17, 09:09 PM

বাংলাদেশের বস্ত্র কলগুলো শিগগিরই কাপড়ের চাহিদার শতভাগ পূরণে সক্ষম হবে ।। সংসদে বস্ত্রমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন

বাংলাদেশের বস্ত্র কলগুলো শিগগিরই কাপড়ের চাহিদার শতভাগ পূরণে সক্ষম হবে ।। সংসদে বস্ত্রমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন

 

নিউজ ডেস্কঃ বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, দেশে বিদ্যমান বস্ত্র কলগুলো শিগগিরই বার্ষিক কাপড়ের চাহিদার শতভাগ পূরণে সক্ষম হবে। আজ সোমবার সংসদে স্বতন্ত্র সদস্য মো. আব্দুল মতিনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমানে বস্ত্র কলগুলো বার্ষিক কাপড়ের চাহিদার ৭৩ থেকে ৮০ শতাংশ পূরণ করতে পারে। সরকারি দলের সদস্য সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে বস্ত্রমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে কাঁচাপাট রপ্তানির লক্ষ্যমাত্রা ১৫ লাখ মেট্রিক টন এবং পাটজাত দ্রব্য রপ্তানির লক্ষ্যমাত্রা ৮ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে ।

সরকারি দলের সদস্য দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রিত মিলসমূহে পঁচা ও নিম্নমানের পাট ক্রয় রোধে ইতিমধ্যে ৫টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। সরকারি দলের সদস্য শফিকুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নবনির্মিত নাটোর টেক্সটাইল ইন্সটিটিউটের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু টেক্সটাইল ইন্সটিটিউট করার বিষয়টি সরকারের প্রক্রিয়াধীন রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন