
নিউজ ডেস্ক : ফুলতলা থানা পুলিশ গতকাল সোমবার সন্ধ্যায় ফুলতলার দামোদর পূর্বপাড়া নদীরচর (বটতলা) এলাকা থেকে ১ টি বিদেশী নাইম এমএম পিস্তল ও ১ বোতল বিদেশী মদসহ ৪ যুবককে আটক করে।আটককৃতরা হলো ফুলতলার দামোদর গ্রামের হানিফ মোহাম্মদ ভুইয়া লাখির পুত্র তানভীর আহম্মদ ভুইয়া (২৫), আলকা গ্রামের মঈন সরদারের পুত্র রিফাত আহম্মদ অনিক (২৪), খুলনার বয়রা মধ্যপাড়ার আয়ুব আলীর পুত্র আরিফুজ্জামান (২৭) ও শিরোমনি পূর্বপাড়ার ইমদাদুল হকের পুত্র মেহেদী হাসান (৩২)। ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী বলেন, এসআই মোঃ ইমদাদ ও এসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে টহল পুলিশ নদীর চর এলাকায় কয়েকজন যুবককে একত্রে দেখে তাদেরকে চ্যালেন্স করে।
এসময় যুবকেরা পালাতে গেলে তাদেরকে জাপটে ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে জাপানের তৈরী ১ টি নাইম এমএম পিস্তল, ১ বোতল (ভ্যাট-৬৯) বিদেশী মদ ও ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং ওসি (তদন্ত) হাওলাদার মাসুম হোসেনের নেতৃত্বে ঐ এলাকায় অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযান চলছিল।