News71.com
 Bangladesh
 13 Feb 17, 08:56 PM
 273           
 0
 13 Feb 17, 08:56 PM

আগামী ২৩ শে ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর ঢাকা আসছেন । ।

আগামী ২৩ শে ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর ঢাকা আসছেন । ।

 

নিউজ ডেস্কঃ আগামী ২৩শে ফেব্রুয়ারি ঢাকা সফরে আসছেন ভারতীয় পররাষ্ট্রসচিব ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর। তার সফরকে কেন্দ্র করে আজ বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফরের বিষয়ে আলোচনা করাই জয়শঙ্করের সফরের উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্য তারিখ এবং ওই সময় বিভিন্ন চুক্তি ও সমঝোতাগুলোর বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিবের আসন্ন সফরে আলোচনা হতে  পারে বলে কূটনৈতিক সূত্রে আভাস পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন