
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরের টোলার বাগে নির্মানাধীন ভবনের তৃতীয়তলা থেকে পড়ে আমির হোসেন (১৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জনা গেছে, সকালে ৮ম তলা ভবনে ৩য় তলায় গ্রিলের কাজ করছিলেন আমির হোসেন।
হঠাৎ পা পিছলে নিচে পরে যায় সে। গুরুতর আহত অবস্থায় সহকর্মী সিরাজুল ইসলাম বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিরকে মৃত ঘোষনা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ীর এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।