
নিউজ ডেস্কঃ মাগুরার শালিখা উপজেলার সীমাখালী ব্রিজ ভেঙ্গে একটি কাভার্ডভ্যান ও দুইটি পাথর বোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। এসময় দুইজন পথচারী আহত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর যশোর-মাগুরা মহাসড়কের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে ব্রিজের দুই পার্শে কয়েক শত গাড়ী আটকা পড়েছে। অহতরা হলেন- যশোরের বাঘারপড়া থানার পাইকপাড়া গ্রামের জয়নাল আবেদীন এবং ক্ষুদড়া গ্রামের মিঠু। নদীতে পড়ো গাড়ী নং- ঢাকা মেট্রো- ট-১১৩৮৩৬ ও ২০৯৬৯২০৩৭০।
সাতক্ষীরা পরিবহনের সীমাখালী কাউন্টার মাস্টার জিয়ারুল ইসলাম জানান, দুই দিক থেকে আসা তিনটি পাথর বোঝায় ট্রাক ব্রিজের উপর উঠলে ভেঙ্গে পড়ে। এই ঘটনায় সব চালক ও সহকারী আহত হয়েছে। তবে দুই পথচারি বেশি আহত হয়েছে। তাদের যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।