News71.com
 Bangladesh
 13 Feb 17, 08:40 PM
 199           
 0
 13 Feb 17, 08:40 PM

খুলনা ,নোয়াখালী ও নারায়ণগঞ্জ বিএনপির কমিটির অনুমোদন করেছেন মির্জা ফখরুল । ।

খুলনা ,নোয়াখালী ও নারায়ণগঞ্জ বিএনপির কমিটির অনুমোদন করেছেন মির্জা ফখরুল । ।

 

নিউজ ডেস্কঃ খুলনা,নোয়াখালী এবং নারায়ণগঞ্জ বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এডভোকেট শফিকুল আলম মনা সভাপতি এবং আমির এজাজ খানকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেছেন। কাজী মনিরুজ্জামান সভাপতি এবং অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।

এডভোকেট আবুল কালাম সভাপতি এবং এটিএম কামালকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আংশিক কমিটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।

এডভোকেট আবদুর রহমান সভাপতি এবং মাহবুব আলমগীর আলোকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী জেলা বিএনপির আংশিক কমিটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন