
নিউজ ডেস্কঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে পুরো দেশটা কারাগারে পরিণত করেছে সরকার। এভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার কৌশল নেয়া হয়েছে। কিন্তু সে স্বপ্ন অচিরেই ধূলিস্মাত হয়ে যাবে। তিনি বলেন, দেশে আইনের শাসন নেই। তাই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলুম নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। তাদের ত্যাগ কখনো বৃথা যাবে না। তিনি আজ সোমবার বিকেলে বগুড়া শহরের নিশিন্দারা আকন্দ পাড়ায় ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব হাসান লেমনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মোঃ মেহেদী হাসান হিমু, স্বেচ্ছাসেবক দল নেতা আবু নূর মোঃ ওয়ালিদ। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা সাইমুম ইসলাম, জহুরুল ইসলাম পলাশ, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম শফিক. যুবদলের জুম্মান আলী শেখ, স্বেচ্ছাসেবক দলের আতিক, শাকিল প্রমুখ।
পরে ভিপি সাইফুল কারাবন্দি স্বেচ্ছাসেবক দল নেতা সাব্বির আহমদ সরকারের পিতামাতার সাথে সাক্ষাত করে পরিবারের খোঁজ নেন। এরপর তিনি নিশিন্দারা মধ্য পাড়ায় অসুস্থ বিএনপি নেতা মোঃ রেজাউল করিমের বাসায় গিয়ে তার শয্যা পাশে কিছুসময় কাটান এবং শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় অন্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমু, শহর সভাপতি মাহবুব হাসান লেমন, সদর উপজেলা সভাপতি আবু নূর মোঃ ওয়ালিদ, সাইমুম ইসলাম, হারুন অর রশিদ টিপু, খন্দকার মাহমুদুর রহমান শিমু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাগর, আনোয়ার প্রমুখ।