
নিউজ ডেস্কঃ রাজশাহী নগরীতে আলাদা অভিযানে গ্রেফতার ৩৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরের পর আদালতের মাধ্যমে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে নগর পুলিশের বিভিন্ন ইউনিট ।
অভিযানে গ্রেফতার হয়েছেন ওয়ারেন্টভুক্ত ১৭ আসামি। অন্যান্য মামলায় ১৬ জন গ্রেফতার করা হয়। অভিযানে ৪ গ্রাম হেরোইন, ১০ পিচ ইয়াবা, ১৪ বোতল ফেনসিডিল এবং ৪৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয় ৫ মাদক ব্যবসায়ীকে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ ওই অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা ৯ জন, শাহমখদুম থানা ৩ জন এবং নগর ডিবি একজনকে গ্রেফতার করে ।