News71.com
 Bangladesh
 13 Feb 17, 06:30 PM
 217           
 0
 13 Feb 17, 06:30 PM

মুন্সীগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা নিহত । ।

মুন্সীগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা নিহত । ।

 

নিউজ ডেস্কঃ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২২ মামলার আসামি মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শাহজালাল মিজি (২৮) নিহত হয়েছেন। গতকাল রোববার রাত আড়াইটার দিকে সদরের বৈখর এলাকার কাঠবাগানে এ 'বন্দুকযুদ্ধ' হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির কাছ থেকে দুটি বিদেশী পিস্তলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শাহজালাল ২২ মামলার পলাতক আসামি ছিলেন। এর মধ্যে সাত মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা ছিল।

পুলিশ সুপার জায়েদুল আলম জানান, শীর্ষ সন্ত্রাসী শাহজালালকে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে মুন্সীগঞ্জ সদরের বৈখর এলাকার ময়নার কাঠবাগানে যায় পুলিশ। একপর্যায়ে শাহজালালের লোকজন পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধে শাহজালাল মিজি গুরুতর আহত হয়। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মুত ঘোষণা করেন। মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন বলেন, শাহজালাল মিজি নিজেকে যুবলীগকর্মী পরিচয় দিয়ে এলাকায় ব্যানার, ফেস্টুন লাগাতেন। কিন্তু আমার জানামতে তিনি যুবলীগের কোনো কমিটিতে ছিলেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন