News71.com
 Bangladesh
 13 Feb 17, 06:18 PM
 210           
 0
 13 Feb 17, 06:18 PM

যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামে অস্ত্র ও গুলিসহ আটক ১ ।।

যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামে অস্ত্র ও গুলিসহ আটক ১ ।।

নিউজ ডেস্কঃ যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর গ্রাম থেকে গতকাল রবিবার রাতে পুলিশ অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি সেকেন্দার আলীকে (৩৩) আটক করেছে। সেকান্দার উত্তর কাগজপুকুর গ্রামের কালু মিয়ার ছেলে বলে জানা গেছে ।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে কাগজপুকুর গ্রামের রাজবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি ওয়ানশ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেকান্দার নারায়নপুর গ্রামের প্রিন্স হত্যা মামলার আসামি। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওই এসআই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন