News71.com
 Bangladesh
 13 Feb 17, 06:10 PM
 195           
 0
 13 Feb 17, 06:10 PM

ফরিদপুরে মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫ ।।

ফরিদপুরে মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫ ।।

নিউজ ডেস্কঃ ফরিদপুরের মধুখালীতে আজ বিকাল ৪টার দিকে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত দু'জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ১৫ জন আহত হন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন