
নিউজ ডেস্কঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের কুতুবেরহাট বাজারে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় সশস্ত্র ডাকাত দল ওই বাজারের দুই পাহারাদার আলাউদ্দিন প্রকাশ চষু ও আবদুল হক প্রকাশ হক সাব (নাইট গার্ড)কে বেঁধে পেলে ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর একে একে তালা ভেঙ্গে ও কেটে নগদ টাকাসহ ১০লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ব্যবসায়ীদেও দাবী। বাজারের লোকজন ভোর সাড়ে ৪ টার দিকে ডাকাতির ঘটনাটি টের পেয়ে চিৎকার শুরু করলে ডাকাতদল পালিয়ে যায় ।
খবর পেয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি হারুন অর রশিদ চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাজারের (নাইট গার্ড) পাহারাদারআলা উদ্দিন প্রকাশ চষুকে আটক করে থানায় নিয়ে আসে। আরো জানান ১০-১২টি দোকানের তালা ভেঙ্গে ও কেটে ডাকাতি হয়েছে বলে স্বীকার করেন। তবে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক জানাতে পারেনী ।