
নিউজ ডেস্কঃ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য হাফিজুর রহমান ভূঁইয়া গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাফিজুর রহমান ভূঁইয়া দীর্ঘ দিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। তিনি ভারতের নয়াদিল্লির বিএলকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে গত ১০ই ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয় ।
ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা মরহুম নেতার বিপ্লবী জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক বিবৃতিতে বলেন, তার মৃত্যুতে দেশের কমিউনিস্ট আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো। হাফিজুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ওয়ার্কার্স পার্টি ।