
নিউজ ডেস্কঃ ৪ দফা দাবিতে আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত রাজধানী ঢাকায় ৬ দিনের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ মাংস বিক্রেতা সমিতি। এই ৬ দিন তারা মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ ঘোষণা দেন সমিতির নেতারা। মানববন্ধনে সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, মাংস বিক্রেতাদের কাছ থেকে ইজারাদারদের অতিরিক্ত টাকা আদায় বন্ধ, গরু আনার সময় পথে পথে চাঁদাবাজি বন্ধ করাসহ ৪ দফা দাবিতে তাঁরা এ ধর্মঘট ডেকেছেন। এসব দাবি না মানা হলে তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেবেন ।