News71.com
 Bangladesh
 13 Feb 17, 10:10 AM
 244           
 0
 13 Feb 17, 10:10 AM

মুন্সীগঞ্জে 'ক্রসফায়ারে' ২২ মামলার পলাতক আসামি শাহজালাল নিহত ।। আহত ৩ পুলিশ সদস্য

মুন্সীগঞ্জে 'ক্রসফায়ারে' ২২ মামলার পলাতক আসামি শাহজালাল নিহত ।। আহত ৩ পুলিশ সদস্য

 

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ২২ মামলার পলাতক আসামী শাহজালাল মিজি পুলিশের সাথে ক্রস ফায়ারে নিহত হয়েছে। আজ সোমবার ভোর রাতে শহরের বৈখরে সে গোলাগুলিতে নিহত হয়। এই সময় ৩ পুলিশ সদস্য আহত হয়। ভোর রাত ৪টার দিকে আহত পুলিশের এসআই মো. হেমায়েত মোল্লা (৩৭), পুলিশ কনস্টেবল মোহাম্মদ সোহেব মিয়াকে (২৫) ও পায়ে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল সোহরাব হোসেনকে (২৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি পিস্তল, ২টা চাইনিজ কুড়ালসহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় ।

এসব তথ্য দিয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, গতকাল রবিবার বিকালে তাকে মুন্সীগঞ্জ শহর থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে পৌরসভাধীন বৈখরে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। পরে সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা শাহজালালকে ছিনিয়ে নিয়ে যায়। সেখানে পুলিশের সাথে গোলাগুলি হয়। পরে সেখান থেকে শাহজালালের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাসপাতালে শাহজালাল মিজি পরিবার পরিজন আহাজারি করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন