
নিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর এলাকায় একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। এরির্পোট লেখা পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।