News71.com
 Bangladesh
 12 Feb 17, 10:36 PM
 244           
 0
 12 Feb 17, 10:36 PM

হযরত শাহজালাল বিমানবন্দরের রানওয়ের পাশে নতুন করে ডাম্পিং স্টেশন নির্মাণে ৩ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্টে ।।

হযরত শাহজালাল বিমানবন্দরের রানওয়ের পাশে নতুন করে ডাম্পিং স্টেশন নির্মাণে ৩ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্টে ।।

 

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর পাশে রানওয়ে সংলগ্ন এলাকায় ময়লা আবর্জনা ফেলার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশন নির্মাণ কাজের ওপর ৩ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। এছাড়া ডাম্পিং স্টেশন নির্মাণ কেন আইন কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ ৬ জনকে ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে ।

বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এম ফারুকের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। ‘সীমানা প্রাচীর ঘেঁষে ডিএনসিসির ডাস্টবিন নির্মাণ, বিমান উড্ডয়ন ও অবতরণ ঝুঁকিতে’ শিরোনামে আজ রবিবার একটি জাতীয় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রানা কাওসার ।

রিটে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর প্রান্তে বাউনিয়া সংযোগ সড়ক এলাকায় রানওয়ের ৫শ মিটার দূরে বিমানবন্দরের সীমানা প্রাচীর ভেঙ্গে গার্ভেজ ডাম্পিং স্টেশন (ডাস্টবিন) নির্মাণ করছে। এ ডাস্টবিন নির্মাণ বন্ধ রাখতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত ১ই ফেব্রুয়ারি উত্তর সিটি করপোরেশনকে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, এ ডাস্টবিন নির্মাণ করা হলে সেখানে ঝাঁকে ঝাঁকে পাখির আগমন ঘটবে। ফলে নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণকালীন বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। এ চিঠি পাওয়ার পরও নির্মাণ কাজ অব্যাহত রেখেছে সিটি করপোরেশন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও আবদুল মতিন খসরু। শুনানি শেষে হাইকোর্ট অন্তবর্তিকালীন আদেশ ও রুল জারি করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন