News71.com
 Bangladesh
 12 Feb 17, 10:35 PM
 253           
 0
 12 Feb 17, 10:35 PM

জনগণকে ভোটের বাইরে রেখে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ ।। বিএনপির নেতা আমীর খসরু

জনগণকে ভোটের বাইরে রেখে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ ।। বিএনপির নেতা আমীর খসরু

 

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ জনগণকে ভোটের বাইরে রেখে ক্ষমতা দখল করতে চায়। এজন্য তারা নির্বাচনী প্রকল্প নিয়ে মাঠে নেমেছে। ওই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি আওয়ামী লীগের নির্বাচনী সেনাপতি । আজ রোববার বিকেলে নগরীর বিডিএস মিলনায়তনে নির্বাচন কমিশন শক্তিশালীকরণ ও নির্বাচন সহায়ক সরকার গঠনের লক্ষে বিভিন্ন পেশা জীবীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, নবগঠিত নির্বাচন কমিশন দেশের গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। দেশের কোথাও স্বস্তি নেই। স্বাধীনতা-স্বার্বভৌমত্ব হুমকির মুখে, বিচার বিভাগ পরাধীন। গণমাধ্যমের স্বাধীনতা নেই। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে স্বৈরাচারী শাসন কায়েম করেছে। এ অপশক্তির কবল থেকে গণতন্ত্র তথা দেশকে রক্ষা করতে হলে পেশাজীবীদের মাঠে নামতে হবে ।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, নির্বচন কমিশনের জন্য সার্চ কমিটির মাধ্যমে নাটক করেছে সরকার। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান, কৃষিবিদ অধ্যাপক মামুনুর রশিদ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন