News71.com
 Bangladesh
 12 Feb 17, 09:42 PM
 262           
 0
 12 Feb 17, 09:42 PM

খুলনায় আওয়ামী লীগ নেতাদের নামে মামলার প্রতিবাদে তাদের নেতা-কর্মীদের বিক্ষোভ সমাবেশ ।।   

খুলনায় আওয়ামী লীগ নেতাদের নামে মামলার প্রতিবাদে তাদের নেতা-কর্মীদের বিক্ষোভ সমাবেশ ।।    

 

নিউজ ডেস্কঃ খুলনার পাইকগাছায় উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামানসহ নির্দোষ দলীয় নেতা-কর্মীদের নামে ষড়যন্ত্রমূলক দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলার আগড়ঘাটা বাজারে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতা-কর্মীদের নামে দ্বায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নাসিমা খাতুনের সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমানের পরিচালনায় আয়োজিত সমাবেশ প্রধান অতিথি ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার। এতে বক্তৃতা করেন মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মাসুমা খাতুন, শ্রমিক লীগর সভাপতি শেখ আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন, মুক্তিযোদ্ধা জাহান আলী গোলদার, আব্দুল কুদ্দুস সানা, প্রভাষক আবুল ওহাব বাবলু, ইউপি সদস্য এজাহার আলী গাজী, আলাউদ্দীন গাজী, মোস্তাফিজুর রহমান মিন্টু, আব্দুর রাজ্জাক সরদার, রেশমা খাতুন, অহেদুজ্জামান, শফিকুল ইসলাম, জাহিদুল সরদার, জাহিদুর রহমান রনি।

সমাবেশ বক্তারা অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতা ও রাজনৈতিক কোন্দলের জেরে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু ও ছাত্রলীগ নেতা মধুসুদন হালদারের মধ্যে সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটেছে। অথচ রাজুর স্ত্রীর দায়ের করা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, ইউপি সদস্য আব্দুস সালাম মোড়ল ও আসলাম মাহমুদসহ নির্দোষ ব্যক্তিদের জড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা করা হচ্ছে। যা সফল হবে না বলে তারা দাবি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন