News71.com
 Bangladesh
 12 Feb 17, 09:37 PM
 236           
 0
 12 Feb 17, 09:37 PM

স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।। প্রসিকিউটর তুরিন

স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।। প্রসিকিউটর তুরিন

 

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে, সঠিক ইতিহাস জানতে হবে। তিনি তার বক্তব্যে বিগত বিএনপি- জামায়াত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এরাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে জাতিকে দূরে ঠেলে দিয়েছিল। বিএনপি-জামায়াত সরকারের সময় এ ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধীদের জাতীয় সংসদে নিয়ে যাওয়া হয়েছিল। এদের গাড়িতে লাল-সবুজের পবিত্র পতাকা লাগিয়েছিল তৎকালীন বিএনপি সরকার।

আজ রোববার সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রোগ্রাম অফিসার রঞ্জন কুমার সিংহ, ভ্রাম্যমাণ জাদুঘর সহকারী নুরন্নবী, ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির, প্রধান শিক্ষক আল হাসান জায়েদ নওরোজি প্রমুখ।

তুরিন আফরোজ বলেন, 'মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের ঊনসত্তর পাড়ায় আট মাসের গর্ভবতী কমলা রানী ও তার পরিবারের ৪৩ সদস্যকে ব্রাশফায়ার করে মারা হয়। তাই সেই যুদ্ধাপরাধীদের বিচার চাই। জয়পুরহাটের কড়াইকাদি গ্রামের কানচিরা মোহন্তকে যখন নিজ বাসায় টেনেহিঁচড়ে গলাকেটে হত্যা করে ওই স্বাধীনতাবিরোধীরা, আমি ওই খুনি জল্লাদদের বিচার চাই।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন