
নিউজ ডেস্কঃ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া নির্বাচন কমিশনকে উসিলা করে অজুহাত খুঁজছেন পরিস্থিতি অস্বাভিক করার জন্য। তার (খালেদা) উদ্দেশ্য, একটা অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করা। উনি (খালেদা) ভাবছেন ওই সরকার আসলে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে রক্ষা করতে পারবেন। চুরি, দুর্নীতির মামলা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তথ্যমন্ত্রী আরো বলেন, শিশু জন্মেছে মাত্র, তার বোলই ফুঠলো না, ওই শিশু ফেরেস্তা না শয়তান এই মন্তব্য করাটা এখনই ঠিক নয় ।
আজ রবিবার দুপুর ২ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কার্যক্রম শেষ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জেলা জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি গত ৯ বছর ধরে নির্বাচনী পদ্ধতি মানছে না অভিযোগ করে তিনি বলেন, খালেদা জিয়া ১৯৯৬, ২০০৮ সালের নির্বাচন মানেননি। নির্বাচনে জিতে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, এস এম কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছে। প্রতিপক্ষকে শারিরীকভাবে নিশ্চিহ্ন করে ফেলতে নির্যাতন চালিয়েছে ।