News71.com
 Bangladesh
 12 Feb 17, 02:24 PM
 209           
 0
 12 Feb 17, 02:24 PM

লালমনিরহাটে পৃথক পৃথক অভিযানে হেরোইনসহ আটক ৮ ।।

লালমনিরহাটে পৃথক পৃথক অভিযানে হেরোইনসহ আটক ৮ ।।

 

নিউজ ডেস্কঃ লালমনিরহাটে পৃথক পৃথক অভিযানে ১৩৫ পুড়িয়া হিরোইনসহ ৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার রাতের দিকে জেলা শহরের ফায়ার সার্ভিস রোড ও তালুক খুটামারা এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটকরা হলেন, লালমনিরহাট পৌরসভার কালিবাড়ি এলাকার সৈয়দ নুরনবীর ছেলে এসএম সুলতান মানিক(৪০), উত্তরা রোডের ফরহাদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম পিঞ্জার(৩৩), কুড়াটারীর নজরুল ইসলামের ছেলে আব্দুল কাদের(২৬), তালুক খুটামারা এলকার ফজলুল হকের ছেলে আশরাফুল আলম(২৮), ইসলামপুর শ্বশান কলোনী এলকার আজিজুল হকের ছেলে নুর আলম(২০), মমেন আলীর ছেলে ইমান আলী(২০), কপিল উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ মিন্টু(২০) ও তেলীপাড়ার নুর ইসলামের ছেলে রানা ইসলাম(১৯) ।

লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতের দিকে জেলা শহরের ফায়ার সার্ভিস রোডের লাশকাটা ঘরের পাশে ৩০ পুড়িয়া হিরোইনসহ ৪ জনকে এবং তালুক খুটামারা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১০৫ পুড়িয়া হিরোইনসহ ৪ জনকে আটক করে ডিবি পুলিশ। তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন