News71.com
 Bangladesh
 12 Feb 17, 02:02 PM
 213           
 0
 12 Feb 17, 02:02 PM

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলায় ফাঁসির আসামির আত্মসমর্পণের আবেদন ।।

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলায় ফাঁসির আসামির আত্মসমর্পণের আবেদন ।।

 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি র্যা বের চাকরিচ্যুত সৈনিক আবদুল আলীম আত্মসমর্পণের জন্য আবেদন করেছেন। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি ওই আবেদন করেন। নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রিয়াজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৬ই জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করেন যেখানে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় ।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জন পলাতক ছিলেন। তাদের মধ্যে একজন সার্জেন্ট এনামুল কবিরকে ৫ই ফেব্রুয়ারি মাগুরা থানা পুলিশ গ্রেপ্তার করে। ২০১৪ সালের ২৭শে এপ্রিল নারায়ণগঞ্জে তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয় যাদের লাশ ৩০শে এপ্রিল ও ১ই মে শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিল আবদুল আলীম। পরে তাকে র্যাব থেকে চাকরিচ্যুত করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন