News71.com
 Bangladesh
 12 Feb 17, 01:53 PM
 199           
 0
 12 Feb 17, 01:53 PM

ইতালিতে বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক ।।

ইতালিতে বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক ।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু্তে শোক প্রকাশ করেছে ইতালির নাপলি শাখা আওয়ামী লীগ। সম্প্রতি নাপলির পালমা কাম্পানিয়া ভিয়া নভোনলায় একটি ফোন সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। এতে সভাপতিত্ব করেন নাপলি আওয়ামী লীগ সভাপতি নাদিম বেপারি ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারুক হাসান। নাদিম বেপারি বলেন, আমরা একজন ভালো সংগঠককে হারালাম যার শূন্যতা কখনই পূরণ হবার নয়।

সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার বলেন, তিনি সৎ রাজনীতিবিদ ছিলেন। তার অবদান বাংলাদেশ আওয়ামী লীগ কখনই ভুলবে না। এ সময় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক গৌছ উদ্দিন, সহ-সভাপতি জয়নাল আবেদিন, লিয়াকত ফকির, হারুনুর রশিদ ,ফরহাদ সিপাহি, যুগ্ম সাধারণ সম্পাদক  হুমায়ুন কবির  ফারুক মাদবর প্রমুখ। পরে নাপলি আওয়ামী লীগ সভাপতির নির্দেশে পালমা কাম্পানিয়া কমিউনিটির একটি আহ্বায়ক কমিটি করা হয় ।

২৬ সদস্য বিশিষ্ট  কমিটিতে মো. শাহজালাল ও যগ্ম আহ্বায়ক মীর হোসেনকে প্রধান করা হয়। বক্তারা বলেন, নাপলি আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও বেগবান করার জন্যই এ কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্তের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন