
নিউজ ডেস্কঃ খুলনার ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ জামায়াতের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দামোদর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ফুলতলার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম গাউসুল আজম হাদি (৪৬), জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস (৫০) ও ফুলতলা সদর ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার গাজী (৬০) ।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সী বলেন, নাশকতার উদ্দেশ্যে রাতে ফুলতলার দামোদর গ্রামে একটি বাড়িতে বেশ কিছু ব্যক্তি গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় সেখান থেকে সংগঠনের কিছু বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি ।