News71.com
 Bangladesh
 11 Feb 17, 11:34 PM
 207           
 0
 11 Feb 17, 11:34 PM

কুমিল্লার বুড়িচং এ গাঁজাভর্তি মাইক্রোবাসসহ আটক এক মাদক ব্যবসায়ী ।।

কুমিল্লার বুড়িচং এ গাঁজাভর্তি মাইক্রোবাসসহ আটক এক মাদক ব্যবসায়ী ।।

 

নিউজ ডেস্কঃ আজ শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলায় ১১০ কেজি গাঁজাভর্তি মাইক্রোবাসসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুড়িচং থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়ুয়া জানায়, 'মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে আজ শনিবার সকাল সোয়া ৯টায় বুড়িচং থানার এস আই আনিছুর জামান ফোর্সসহ বুড়িচং সদর পূর্বপাড়া সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রাস্তায় চেক পোষ্ট দিয়ে একটি সাদা রংয়ের নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ ৫৪-১১৮৮) আটক করে ।

পরে পুলিশ গাড়ীতে তল্লাসি চালিয়ে ১১০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় পুলিশ মোঃ সুমন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে জেলার চান্দিনা উপজেলার ফাঐ গ্রামের আবদুল হকের ছেলে। পুলিশ আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে । '

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন