News71.com
 Bangladesh
 11 Feb 17, 08:52 PM
 221           
 0
 11 Feb 17, 08:52 PM

বগুড়ার শিবগঞ্জে ২০৩ মুক্তিযোদ্ধার তথ্য যাচাই-বাছাই কার্যক্রম শুরু ।।  

বগুড়ার শিবগঞ্জে ২০৩ মুক্তিযোদ্ধার তথ্য যাচাই-বাছাই কার্যক্রম শুরু ।।   

নিউজ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২০৩ জন মুক্তিযোদ্ধার তথ্য যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার উপজেলা প্রশাসনের সভা কক্ষে সাত সদস্যের কমিটি এ কার্যক্রম শুরু করেছে। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাংসদ শরিফুল ইসলাম জিন্নাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো: শাহনেওয়াজ উপস্থিতিতে যাচাই কমিটি কার্যক্রম শুরু করেছে।

কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বারী, ডেপুটি কমান্ডার ফরিদ উদ্দিন, আবুল কাশেম ফকির ও সোলায়মান আলী ও জেলা কমান্ডাদের পক্ষে প্রতিনিধি ছিলেন সুজ্জাদ আলী। তথ্য যাচাই-বাছাই কাজে সহযোগিতার জন্য ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মো: নূহ। তিনি জানান, আজ শনিবার বিকাল পর্যন্ত উপস্থিত কমপক্ষে শতাধিক অনলাইনে আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই করা হয়। বাদ পড়াদের আগানিকাল রোববার আবার যাচাই বাছাই করা হবে।

শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বারী জানান, উপজেলায় নতুন ২০৩ জনের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির আবেদন যাচাই-বাচাই শুরু হয়েছে। এদিন উপস্থিত শতাধিক আবেদনকারীর তথ্য যাচাই করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন