News71.com
 Bangladesh
 11 Feb 17, 08:27 PM
 221           
 0
 11 Feb 17, 08:27 PM

মুন্সীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে ১ যুবক নিহত  ।।

মুন্সীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে ১ যুবক নিহত  ।।

 

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম লাকু সরকার (৩২)। এ ঘটনায় রাজীব (২২) নামে আরও একজন যুবক আহত হয়েছেন বলে জানা গেছে। লাকু উত্তর বালাশুর গ্রামের নতুন বাজার এলাকার মো. জয়নাল সরকারের ছেলে। আহত রাজীব একই গ্রামের ইউনুসের ছেলে। আজ শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বালাশুর গ্রামের মো. ইউনুসের বাড়িতে লাকু চুরি করতে যায়। এ সময় রাজীব তাকে দেখতে পেয়ে লাকুকে আটকানোর চেষ্টা করে। তখন রাজীবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রাজীবের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। তারা লাকুকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। অপরদিকে আহত রাজীবকে ষোলঘড় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।  শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি শ্রীনগর থানায় নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন