News71.com
 Bangladesh
 11 Feb 17, 08:10 PM
 200           
 0
 11 Feb 17, 08:10 PM

বিআরটিএ ১১০ মোটরসাইকেল চালককে জরিমানা ।।

বিআরটিএ ১১০ মোটরসাইকেল চালককে জরিমানা ।।

 

নিউজ ডেস্কঃ এবার মোটর সাইকেলের আইনলঙ্ঘনকে প্রাধান্য দিয়েছে বিআরটিএ। এজন্য আজ শনিবার রাজধানীর বিভিন্ন স্পটে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় হেলমেট ও লাইসেন্সবিহীন চালক, ফুটপাত দিয়ে বাইক টালানোসহ নানা অনিয়মের কারণে ১১০ জনকে জরিমানা করা হয়। ১১০টি মামলায় ৯২ হাজার ২৫০ টাকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বিআরটিএ এর পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার জানান, সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ অভিযান চলে।

জানা গেছে, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে মহানগরীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো, লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায়  মোটরসাইকেল চালানো এবং একের অধিক আরোহী বহন করার অভিযোগে ৪৯ জনের  বিরুদ্ধে করা মামলায় ৪৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার অভিযান চালান আরামবাগ এলাকায়। সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে ৩৭ জন মোটরসাইকেল চালককে ২৫ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মুনিবুর রহমানের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমান আদালত রমনা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় ২৪ জন মোটরসাইকেল চালককে ২৪টি মামলায় ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন