News71.com
 Bangladesh
 11 Feb 17, 08:08 PM
 215           
 0
 11 Feb 17, 08:08 PM

দলীয় সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না ।। বিএনপি নেতা মওদুদ আহমদ

দলীয় সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না ।। বিএনপি নেতা মওদুদ আহমদ

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নির্বাচন কমিশন ইসি যেভাবেই গঠন করা হোক, দলীয় সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। দেশে সুষ্ঠু নির্বাচন হলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। আগামী নির্বাচনে অবশ্যই বিএনপির জয় হবে।মওদুদ আজ শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলা, পৌরসভা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলেন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মওদুদ আহমদ বলেন, গত ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে ভোটবিহীন নির্বাচন। ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অর্থাৎ পাঁচ কোটি ভোটার ভোটকেন্দ্রে যেতে পারেননি।

কবিরহাট পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ হাসনা জসিম উদ্দিন মওদুদ, বিএনপি নেতা ফোরকান-ই-আলম, ফখরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু বাহার, জিয়াউল হক, আরাফাত রহমান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, বিএনপি একটি উদার ও গণতান্ত্রিক দল। এই দলকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে যারা যুক্ত করতে চায়, তারা ভুল করছে। বিএনপি সরকাই জঙ্গি দমনে সবচেয়ে বেশি সফলতা দেখিয়েছে। মওদুদ আহমদ বলেন, বর্তমানে দেশে রাজনীতি ও গণতন্ত্র কোনোটাই নেই। সর্বত্র একদলীয় শাসন ও রাজনীতি নেই, চলছে দুর্নীতি ও দুঃশাসন। তাই আগামী নির্বাচন আর এককভাবে করতে দেওয়া হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন