News71.com
 Bangladesh
 11 Feb 17, 08:03 PM
 221           
 0
 11 Feb 17, 08:03 PM

নেত্রকোনায় ৩টি মূর্তিসহ ৫ প্রতারক আটক ।।

নেত্রকোনায় ৩টি মূর্তিসহ ৫ প্রতারক আটক ।।

 

নিউজ ডেস্কঃ  নেত্রকোনা ডিবি পুলিশ আজ শনিবার সকালে অভিযান চালিয়ে ৩টি পিতলের মূর্তিসহ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের গিয়াস উদ্দিন (৫০), নেত্রকোনা সদরের নারায়নপুর গ্রামের সোহরাব মিয়া (৩০), বাংলা ইউনিয়নের সাইফুল ইসলাম (৩৫), পূর্বধলা উপজেলার জাফুনিয়া গ্রামের মো. তাহের (৩৯), ও ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বড়ইকান্দি এলাকার কাশেম (৩৫)। এ সময় আটকদের কাছ থেকে ৩টি পিতলের মূর্তি ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করেছে পুলিশ।

নেত্রকোনা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পরিদর্শক নাজমূল হাসানের নেতৃত্বে একটি দল নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করে। নেত্রকোনা ডিবি পুলিশের পরির্দশক নাজমূল হাসান জানান, প্রতারক চক্রটি পিতলের মূর্তিগুলোকে স্বর্ণের মূর্তি বলে বিক্রির জন্য পরিকল্পনা করছিল। এঘটনার সংবাদ শুনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন