News71.com
 Bangladesh
 11 Feb 17, 07:53 PM
 217           
 0
 11 Feb 17, 07:53 PM

দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন, নেই ন্যায়বিচার নেই । । ভিপি সাইফুল  

দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন, নেই ন্যায়বিচার নেই । । ভিপি সাইফুল   

 

নিউজ ডেস্কঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, ‘দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। ন্যায়বিচার নেই। যারাই সরকারের সমালোচনা করছে তাদেরকেই জেলখানায় আবদ্ধ করা হচ্ছে। কোনো অপরাধ নেই, শুধু বিএনপি রাজনীতি করার কারণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

চেয়ারপার্সন খালেদা জিয়াও হয়রানি থেকে মুক্তি পাচ্ছেন না। তাকেও ঘন ঘন কোর্টে হাজিরা দিতে হচ্ছে। এভাবে বেশিদিন চলতে পারে না। শিগগিরই সরকার বিদায় নিতে বাধ্য হবে। যারা কারাগারে আটক রয়েছে তারাও মুক্ত হবে।তিনি আজ শনিবার বগুড়া সদরের গোকুল উত্তরপাড়ায় গোকুল ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস আলম পিলুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, নারী দলের নেত্রী নাজমা আক্তার, বিএনপি নেতা এমদাদুল হক মিলন, আসাদুল হক টুকু, এবিএম মিলন, স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব হাসান লেমন, আবু নূর মো: ওয়ালিদ, পলাশ, জুম্মান প্রমুখ।

পরে ভিপি সাইফুল কারাবন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব হোসেনের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ নেন। এসময় তার স্ত্রী সন্তান ছাড়াও কারাগারে আটক অপর নেতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানের স্ত্রী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন