News71.com
 Bangladesh
 11 Feb 17, 07:48 PM
 208           
 0
 11 Feb 17, 07:48 PM

শীঘ্রই বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন করা হবে ।। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম

শীঘ্রই বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন করা হবে ।। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম

নিউজ ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, খুব শীঘ্রই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। ইতিমধ্যে প্রকল্পের ৭৫% কাজ সম্পন্ন হয়েছে। আজ শনিবার টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়ার সৎসঙ্গ আশ্রমে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের ১২৯ তম জন্ম তিথী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারানা হালিম বলেন, পরিকল্পনা মোতাবেক ২০১৭ সালের ডিসেম্বরে নির্ধারিত সময়ে এটি উৎক্ষেপণ করা হবে। অবৈধ ভিওআইপি ব্যবসা ৯% কমে এসেছে। খুব দ্রুতই এটা ০% এ নামিয়ে আনতে বিটিআরসি কাজ করছে।

সৎসঙ্গ বাংলাদেশের সভাপতি শ্রী কুঞ্জ বিহারী আদিত্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পাট কর্পোরেশনের চেয়ারম্যান কফিল উদ্দিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, সার্ক কালচার সোসাইটি ঢাকার কার্যকরী সভাপতি এটিএম মমতাজুল করিম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস আকবর খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু ও ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান প্রমূখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন