
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে গানপাউডার ও ককটেলসহ ৪ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, শিবির কর্মী তোসলিম উদ্দিন, গোলাম মোস্তফা এবং জামায়াতের কর্মী খলিলুর রহমান ও গোলাম মোস্তফা। তাদের সকলের বাড়ি শিবগঞ্জ উপজেলায় ।
পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর আনক কারিগরি দাখিল মাদ্রাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গানপাউডার, ৫টি ককটেল এবং ১০টি বাইসাইকেল সহ চার জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। এ ব্যাপারে আজ শনিবার সকালে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি রমজান আলী এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশে এরা গোপন মিটিং করছিল ।