News71.com
 Bangladesh
 11 Feb 17, 06:23 PM
 226           
 0
 11 Feb 17, 06:23 PM

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ।। আবহাওয়া অধিদফতর

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ।। আবহাওয়া অধিদফতর

 

নিউজ ডেস্কঃ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ।

ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ ডিগ্রি। আগামী ৭২ ঘন্টায় (৩ দিন) আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, প্রথম দিকে দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫১ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৩৪ মিনিটে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন