
নিউজ ডেস্কঃ মাগুরা-যশোর মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের তিন নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় হয়েছেন আরও আটজন। আজ শনিবার ভোরে মহাসড়কের মঘির ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খোদেজা খাতুন (৪০), ছুটু বিবি (৭০) এবং মজিরন (৫০)। ভারতের আজমির শরীফের উদ্দেশে যশোরের বেনাপোল যাচ্ছিলেন তারা। মাগুরা সদর হাসপাতালে দুর্ঘটনায় আহতের এক স্বজন জহুরউদ্দিন জানান, হতাহতরা সবাই ভোরে ফরিপুর থেকে ভারতের আজমির শরীফের উদ্দেশে যশোরের বেনাপোল যাচ্ছিলেন।
এসময় মঘির ঢাল এলাকায় একটি দ্রুতগামী ট্রাক যাত্রীবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থালে খোদেজা খাতুন ও ছুটু বিবির মৃত্যু হয়। পরে গুরুতর আহত মজিরন নামের আরও এক নারী ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় আহতদের মাগুরা সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হেয়েছে। আহতদের মাধ্যে নুর মোহম্মদ মোল্যা, রাসেল মোল্যা, ওমর, করম আলী অবস্থা আশংকাজনক। হতাহতদের বাড়ি ফরিদপুরের চেনাপোতা গ্রামে। মাগুরা হাইওয়ে পুলিশের এসআই বিটুল হাসান জানান, নিহত দুজনের লাশ মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে।তবে ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি।