News71.com
 Bangladesh
 11 Feb 17, 11:54 AM
 217           
 0
 11 Feb 17, 11:54 AM

নড়াইলে ৩ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্য আটক ।।

নড়াইলে ৩ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্য আটক ।।

 

নিউজ ডেস্কঃ নড়াইলে ৩ হাজার পিস ইয়াবাসহ সোহেল রানা (৩৩) নামের এক পুলিশ সদস্যকে (১০৩৭) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নড়াগাতি থানার বাঐসোনা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। আটক পুলিশ সদস্য বাঐসোনা গ্রামের আয়ুব আলীর ছেলে। তিনি ঢাকা মেট্রোলিটন পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা গেছে,পুলিশ সদস্য সোহেল রানা তার ভগ্নিপতি বাবু ও স্থানীয়  ইউপি সদস্য বিটু মিয়ার সহযেগিতায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছেন ।

নানা অজুহাতে বাড়িতে এসে তিনি ইয়াবাসহ নানা ধরনের মাদক সরবরাহ করেন। ৩ হাজার পিস ইয়াবাসহ ধরা পড়েছে বলে এলাকাবাসী ও একাধিক সূত্র দাবি করলেও পুলিশ বলছে ইয়াবার সংখ্যা আরো কম ছিল। নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান আটকের কথা স্বীকার করে বলেন, ৩৪০ পিস ইয়াবাসহ ডিএমপি ঢাকা (আর আর এফ) এর এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। তাকে নিয়ে অভিযান চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন