News71.com
 Bangladesh
 11 Feb 17, 11:46 AM
 191           
 0
 11 Feb 17, 11:46 AM

বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১০ লাখ ভারতীয় রুপি জব্দ ।।

বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১০ লাখ ভারতীয় রুপি জব্দ ।।

 

নিউজ ডেস্কঃ ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে আজ শনিবার সকাল সাড়ে ৯ টার  দিকে ১০ লাখ ভারতীয় রুপি জব্দ করেছে বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ। তবে পাচারের কাজে ব্যবহৃত একটি সাইকেল উদ্ধার করা হয়েছে ।

২১ বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার হরে কৃঞ্চ কুমার জানান, বিপুল  পরিমাণ ভারতীয় রুপি পুটখালি সীমান্ত দিয়ে পাচার হয়ে ভারতে যাচ্ছে- এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১০ লাখ ভারতীয় রুপি জব্দ করা হয়। পাচারকারীরা সাইকেলযোগে ব্যাগভর্তি রুপি নিয়ে ভারতে পাচার করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে রুপি ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায় পাচারকারী। ২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন