News71.com
 Bangladesh
 11 Feb 17, 11:25 AM
 197           
 0
 11 Feb 17, 11:25 AM

পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পেলেন না কানাডার আদালত ।  

পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পেলেন না কানাডার আদালত ।   

 

নিউজ ডেস্কঃ পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের কোনো প্রমাণ মেলেনি। তাই এ মামলার বিবাদী সাবেক সিএনএস কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছেন কানাডায় অন্টারিওর আদালত। গতকাল শুক্রবার এ কথা জানানো হয়। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণ বাতিল করেছিল। এই ষড়যন্ত্রের তথ্যপ্রমাণ হিসেবে ফোনে আড়ি পেতে ধারণ করা যেসব তথ্য আদালতে উপস্থাপন করতে আবেদন করা হয়, তা নিছক গুজব আর গুঞ্জন বলে প্রত্যাখ্যান করেছেন আদালত।

এই রায়ের ফলে এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী জুলফিকার আলী ভূঁইয়া মামলা থেকে অব্যাহতি পেলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন