News71.com
 Bangladesh
 11 Feb 17, 01:42 AM
 203           
 0
 11 Feb 17, 01:42 AM

ফরিদপুরে বাস-কভার্ডভ‌্যান সংঘর্ষে আগুন ।। নিহত ১৩, আহত ১৩

ফরিদপুরে বাস-কভার্ডভ‌্যান সংঘর্ষে আগুন ।। নিহত ১৩, আহত ১৩

 

নিউজ ডেস্ক : ফরিদপুরের নগরকান্দায় সিলিন্ডারবাহী একটি কভার্ডভ‌্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর আগুন ধরে অন্তত ১৩ জনের মৃত‌্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নগরকান্দা থানার ওসি মো. নাসিম জানান। এ ঘটনায় আহত আরও অন্তত ১৩ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাইওয়ে পুলিশের ভাঙ্গা থানার ওসি এজাজুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, হানিফ পরিবহনের একটি বাস নড়াইল থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। ভাঙ্গা থেকে ১০ থেকে ১২ কিলোমিটার আগে গজারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলিন্ডারবাহী কভার্ডভ‌্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর গ‌্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত‌্যু হয়। এই দূর্ঘটনায় আহত হন ১২ থেকে ১৩ জন। রাতে এরির্পোট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল । গভীর রাত হওয়ায় তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন