News71.com
 Bangladesh
 11 Feb 17, 01:25 AM
 197           
 0
 11 Feb 17, 01:25 AM

আওয়ামী লীগের রাজনীতিবিদরা এখন ইতিহাসবিদ হয়ে গেছেন ।। বিএনপি নেতা আমীর খসরু

আওয়ামী লীগের রাজনীতিবিদরা এখন ইতিহাসবিদ হয়ে গেছেন ।। বিএনপি নেতা আমীর খসরু

 

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'আওয়ামী লীগের রাজনীতিবিদরা এখন ইতিহাসবিদ হয়ে গেছেন। তারা ইতিহাস বিকৃত করে প্রোপাগান্ডা চালাচ্ছেন। আর যেখানে ইতিহাস বিকৃত হয় সেখানে সত্যিকারের ইতিহাস জানা কঠিন।' আজ শুক্রবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে নগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বইটি লিখেছেন সাংবাদিক-কলামিস্ট মাহফুজ উল্লাহ।

প্রধান আলোচকের বক্তব্যে মাহফুজ উল্লাহ বলেন, 'শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে তুলনা করবেন না। দু'জন দুই ধারার ভিন্ন ভিন্ন মানুষ। আওয়ামী লীগের সমালোচনায় প্রমাণ করে বিএনপি অনেক বড় শক্তিশালী দল।' মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দলের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. খুরশীদ জামিল, সাংবাদিক জাহিদুল করিম কচি, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী কাজী সুফিয়ান, অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, প্রকৌশলী জানে আলম সেলিম, ডা. মো. ইসা প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন