
নিউজ ডেস্ক ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের সংঘর্ষের পর আগুন ধরে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নগরকান্দা থানার ওসি মো. নাসিম জানান।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ওসি নাসিম সংবাদমাধ্যমকে জানান রাতে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা ১৩ জনের লাশ উদ্ধার করেছে। ট্রাকটি গ্যাস সিলিন্ডার বহন করছিল এবং দুই বাহনের সংঘর্ষের পর বিস্ফোরণ ঘটে বলে শোনা গেলেও তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি। ফায়ার সার্ভিসের ভাঙ্গা স্টেশনের ইনচার্জ শামসুদ্দোহা নিউজ৭১কে বলেন, “বাসের মধ্যে আরও কয়েকজন দগ্ধ অবস্থায় আছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।” (বিস্তারিত আসছে)