News71.com
 Bangladesh
 11 Feb 17, 01:06 AM
 212           
 0
 11 Feb 17, 01:06 AM

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু । ।

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু । ।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার নগরীর চাঁন্দগাও থানার কালুরঘাট মোহরা এলাকা এবং কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন রিকশাচালক মো সুমন (২৮)। অন্যজনের পরিচয় জানা যায়নি। পৃথক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জিআরপি থানার (রেল পুলিশ)ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম জানান, গতকাল দুপুর পৌনে ১টার দিকে নগরীর কদমতলী এলাকায় রেললাইন পার হতে গিয়ে ঢাকা মেইল ট্রেনের নীচে কাটা পড়ে মারা যান মধ্য বয়সী অজ্ঞাত ব্যক্তি।

তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার দুটি পা কাটা পড়েছে। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কালুরঘাট খেজুরতলা এলাকায় দোহাজারীগামী ট্রেনে কাটা পড়েন রিকশাচালক সুমন। এরপর তাকে চমেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানিয়েছেন, নগরীতে পৃথক দুটি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন