
নিউজ ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জে মদসহ দুই ইউপি সদস্য ও ইসলামপুর ডিগ্রি কলেজের এক পিয়নকে আটক করেছে পুলিশ । গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সারমারা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ইসলামপুর উপজেলার গাইবান্দা ইউনিয়নের ছয় নম্বর ওয়াডের ইউপি সদস্য রফিকুল ইসলাম, একই ওয়াডের সাবেক ইউপি সদস্য আফসার আলী ও পিয়ন সামেদ মিয়া।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সারমারা বাজারে অভিযান চালায়। এ সময় মাদক সেবন অবস্থায় তাদেরকে ৩ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।